অন্তর্জাল ২০২৩ সালের বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, এটি পরিচালনার সাথে চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন।[২] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মীম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। দীপংকর দীপনের সাথে গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজন করেছে মোশন পিপল স্টুডিও এবং স্পেলবাউন্ড লিও বার্নেট
পটভূমি[সম্পাদনা]
৩ তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন আর সাইবার দুনিয়ার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে এই সিনেমায়।
অভিনয়শিল্পী[সম্পাদনা]
- সিয়াম আহমেদ - লুমিন (প্রোগ্রামার)
- বিদ্যা সিনহা সাহা মীম - নিশাত (সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট)
- এবিএম সুমন - এএসপি রায়হান (সিআইডির ফিনটেক সাইবার ক্রাইমের কর্মকর্তা)
- সুনেরাহ বিনতে কামাল - প্রিয়াম (রোবোটিক্স ইঞ্জিনিয়ার)
- মাশরুর ইনান
- অমিত সিনহা
- মোহাম্মদ আলী হায়দার
- রওনক হাসান
নির্মাণ[সম্পাদনা]
বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজন করেছে মোশন পিপল স্টুডিও। এবং প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু ছিলেন। সিনেমাটি দীপংকর দীপনের পরিচালনায় ২ বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে নির্মিত হয়েছে ।[৮]
মুক্তি[সম্পাদনা]
চলচ্চিত্রটি বাংলাদেশ সহ কানাডা ও আমেরিকার মোট ১৮৫ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৯] যার মধ্যে উত্তর আমেরিকায় স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় ১৫০টি [৬][১০] এবং বাংলাদেশে ৩৫টি প্রেক্ষাগৃহ পেয়েছে।[১১]
২০২৩ ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।[৮] পরে এটি ৮ই সেপ্টেম্বর ২০২৩ এ মুক্তির জন্য নির্ধারণ করা হয়।[৭] তবে শাহরুখ খানের উচ্চ প্রত্যাশিত জাওয়ান একই দিনে মুক্তি পাওয়ার জন্য তৃতীয়বারের মতো তার মুক্তির তারিখে পরিবর্তন করা হয়। পরিশেষে এটি ২২শে সেপ্টেম্বর মুক্তি পায়।
৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশ করা হয়।[১৩]




